ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ড. জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় ফয়জুলের যাবজ্জীবন

অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় হামলাকারীর যাবজ্জীবন ও একজনকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া চারজনকে খালাস দেওয়া হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু এ তথ্য জানান।


আসামি ফয়জুল হাসানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। আর চার বছরের কারাদণ্ড পেয়েছেন তার বন্ধু সোহাগ মিয়া। খালাস পেয়েছেন ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।


রায়ের আগে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়।


এর আগে ২০১৮ সালের ৩ মার্চ বিকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসাছাত্র ফয়জুল হাসান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে ওই দিন রাতে সন্ত্রাসবিরোধী আইনে জালালাবাদ থানায় মামলা করেন। ওই বছরের ৪ অক্টোবর মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করেন আদালত।

ads
ads
ads

Our Facebook Page

↑